বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব পুলিশের, হঠাৎ কী হল?
বিধানসভা ভোটের আগে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। এরই মধ্যে পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে ফের তলব করল পুলিশ। কিন্তু, কেন তলব করা হল বিজেপি বিধায়ককে? পূর্ব মেদিনীপুরের পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন অশোক দিন্দা। বিজেপির একটি সভা থেকে তিনি অভিযোগ করেছিলেন, মাছের গাড়ি থেকে টাকা তুলছে পুলিশ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ময়না থানার পুলিশ প্রথমে একটি নোটিস পাঠায় বিজেপি বিধায়ককে। সেই নোটিসের কোনও জবাব দিন্দা দেননি বলে জানা যায়। তারপর আরও একটি নোটিস পাঠায় পুলিশ। সেই নোটিসেরও জবাব না পেয়ে ময়নার বিধায়ককে তলব করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে অশোক দিন্দা জানিয়েছেন, আগামী ২৫, ২৬ এবং ২৭ ফেব্রুয়ারির মধ্যে একদিন পুলিশ চাইলে তিনি তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রমাণ দিয়ে আসবেন।