‘মঙ্গলময়ী মা কোনওদিনই ক্ষমা করবে না…’, সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে যা ঘটল!

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 10, 2026 | 10:42 AM

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে পৌঁছতেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। সকাল থেকে এলাকায় নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা এদিন বলতে থাকেন, ‘যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হেনস্থা করছে, যেভাবে এত মানুষের মৃত্যু হয়েছে, তার প্রতিবাদেই আজ এই বিক্ষোভ।’ কেউ বলেন, '২০০ মানুষের মৃত্যু হয়েছে, মঙ্গলময়ী মা কোনওদিন ক্ষমা করবে না।'

বিমানবন্দর ও কালীঘাটের পর এবার দক্ষিণেশ্বর। মন্দিরের সামনে কালো পতাকা হাতে বহু মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এদিন সকাল থেকে। কাছেই পুলিশ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কীভাবে এত মানুষের জমায়েত হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সেখানে পৌঁছতেই গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা। সকাল থেকে এলাকায় নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা এদিন বলতে থাকেন, ‘যেভাবে ষড়যন্ত্র করে সাধারণ মানুষকে হেনস্থা করছে, যেভাবে এত মানুষের মৃত্যু হয়েছে, তার প্রতিবাদেই আজ এই বিক্ষোভ।’ কেউ বলেন, ‘২০০ মানুষের মৃত্যু হয়েছে, মঙ্গলময়ী মা কোনওদিন ক্ষমা করবে না।’

Published on: Mar 10, 2026 10:41 AM
Follow Us