আশির মধ্যে কেন মাত্র কুড়ি? বাতিল তৃণমূলের বিধায়কদের নিয়ে মমতার বৈঠক
দলের বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেল ৪টে থেকে বৈঠক। সময় গড়িয়ে গেল। এক এক করে বিধায়করা মমতার কালীঘাটের বাড়িতে আসছেন। কিন্তু, শেষ পর্যন্ত সেই সংখ্যাটা দেখেই শোরগোল পড়ল রাজ্য রাজনীতিতে। মমতার ডাকা বৈঠকে মাত্র জনা কুড়ি বিধায়ক হাজির। তাঁদের বেশিরভাগই প্রবীণ বিধায়ক। বাকিরা আসেননি কেন? এই নিয়ে জল্পনা বাড়তে লাগল। তাহলে কি তৃণমূলে ভাঙন ধরল? সেই জল্পনার মধ্যেই মমতার কালীঘাটের বাড়ির বাইরে এসে দলের ‘ঐক্য’ তুলে ধরার চেষ্টা করলেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। সাংবাদিকদের জানালেন, বেশিরভাগ বিধায়ক নিজের এলাকায় কর্মসূচিতে ব্যস্ত। তাই, এদিনের বৈঠক বাতিল করা হয়েছে।

Follow Us