বাংলার লোকভবনে এবার আরএন রবি, রাজ্যপাল বদল নিয়ে প্রশ্ন তৃণমূলের

| Edited By: সঞ্জয় পাইকার

Mar 08, 2026 | 8:59 PM

বাংলার রাজ্যপালের পদ থেকে হঠাৎ করে কেন ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস? এই নিয়ে জল্পনা বাড়ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আনন্দ বোসকে কেন পদত্যাগ করতে হল, তা তিনি জানেন। তবে এখনই সব বলছেন না। রবিবার কলকাতায় পৌঁছে আনন্দ বোসও স্পষ্ট করে কিছু বলতে চাইলেন না। শুধু জানালেন, “ভেবেচিন্তেই পদত্যাগ করেছি। কারণটা কনফিডেন্সিয়াল (গোপন), ঠিক সময় এলে বলা হবে।” আনন্দ বোসের পদত্যাগ নিয়ে যখন জল্পনা বাড়ছে, তখন বাংলার রাজ্যপাল হয়ে আসছেন আর এন রবি। ১১ মার্চ রাজ্যে পৌঁছবেন তিনি। পরদিন অর্থাৎ ১২ মার্চ বাংলার ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নেবেন। কেন তাঁকে বাংলার রাজ্যপাল করে আনা হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলছে তৃণমূল। এর পিছনে কোনও অভিসন্ধি রয়েছে কি না, সেই প্রশ্ন তুলছে তারা।

Follow Us