ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
কাঠগোদাম থেকে ঠাকুরনগর, লামডিং থেকে বনগাঁ, আলিপুরদুয়ার জংশন থেকে বনগাঁ, জগদলপুর থেকে ঠাকুরনগর, কেশিঙ্গা থেকে ঠাকুরনগর, এই রুটগুলিতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এসআইআর ইস্যুতে যখন তৃণমূল আদা-জল খেয়ে মতুয়া ভোট নিজেদের ঝুলিতে আনতে বদ্ধপরিকর, তখন উৎসবের দিন দূরপাল্লার এক্সপ্রেস ঘোষণা আদপে পদ্ম ব্রিগেডের পলিটিক্যাল স্টান্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মতুয়া সম্প্রদায়ের বিশেষ উৎসবে উত্তর ভারত থেকে বনগাঁ-ঠাকুরনগরে বিশেষ দূরপাল্লার ট্রেন ঘোষণা রেলের। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে গেল বনগাঁ- ঠাকুরনগর। চলতি মাসের শেষের দিকে মতুয়া সম্প্রদায়ের বিখ্যাত বারুণী মেলা। সে করণেই উৎসবের দিন চলবে বিশেষ ট্রেন। কাঠগোদাম থেকে ঠাকুরনগর, লামডিং থেকে বনগাঁ, আলিপুরদুয়ার জংশন থেকে বনগাঁ, জগদলপুর থেকে ঠাকুরনগর, কেশিঙ্গা থেকে ঠাকুরনগর, এই রুটগুলিতে দূরপাল্লার ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এসআইআর ইস্যুতে যখন তৃণমূল আদা-জল খেয়ে মতুয়া ভোট নিজেদের ঝুলিতে আনতে বদ্ধপরিকর, তখন উৎসবের দিন দূরপাল্লার এক্সপ্রেস ঘোষণা আদপে পদ্ম ব্রিগেডের পলিটিক্যাল স্টান্ট বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Follow Us