১০০ টাকা, ৫০০ টাকার নোটে বিরাট বদল! পুরনো নোটের কী হবে?

|

Feb 15, 2026 | 3:06 PM

RBI: হয়তো অনেকেই খেয়াল করেননি যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ১০০ টাকা ও ৫০০ টাকার নোট বদলে গিয়েছে। কী সেই পরিবর্তন? নাহ, নোটবন্দি নয়। বরং জাল নোট রুখতে এবং নোটের আয়ু যাতে বেশি হয়, তার জন্যই ১০০ ও ৫০০ টাকার নোটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।

আপনার হাতে বা পকেটে যে নোট রয়েছে, তাতে হয়তো অনেকেই খেয়াল করেননি যে বেশ কিছু পরিবর্তন হয়েছে। ১০০ টাকা ও ৫০০ টাকার নোট বদলে গিয়েছে। কী সেই পরিবর্তন? নাহ, নোটবন্দি নয়। বরং জাল নোট রুখতে এবং নোটের আয়ু যাতে বেশি হয়, তার জন্যই ১০০ ও ৫০০ টাকার নোটে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া জানিয়েছে, দৈনন্দিন লেনদেনে ১০০ ও ৫০০ টাকার নোটের ব্যবহার সবথেকে বেশি হয়। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, মহাত্মা গান্ধী সিরিজের এই নোটের মেয়াদ আরও বাড়াতে ও জালিয়াতি রুখতে নোট ছাপাই আরও নিখুঁত করা হয়েছে। স্পষ্ট করা হয়েছে ওয়াটারমার্ক অথেনটিকেশন। ১০০ টাকার নোটে মাইক্রো লেটারিং আরও স্পষ্ট করা হয়েছে।