১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?

|

Apr 12, 2026 | 11:06 PM

Online Transaction Rules: আধুনিক সময়ে অনলাইনই ভরসা। লেনদেনের ক্ষেত্রে অনেকেই সম্পূর্ণভাবে গুগল পে, ফোনপে-র মতো ইউপিআই পেমেন্ট সিস্টেমের উপরে নির্ভর করেন। তবে অনলাইনে লেনদেন বাড়তেই জালিয়াতিও বাড়ছে। এবার এই অনলাইন জালিয়াতি রুখতেই বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

আধুনিক সময়ে অনলাইনই ভরসা। লেনদেনের ক্ষেত্রে অনেকেই সম্পূর্ণভাবে গুগল পে, ফোনপে-র মতো ইউপিআই পেমেন্ট সিস্টেমের উপরে নির্ভর করেন। তবে অনলাইনে লেনদেন বাড়তেই জালিয়াতিও বাড়ছে। এবার এই অনলাইন জালিয়াতি রুখতেই বড় পরিবর্তন আনার পরিকল্পনা করছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রস্তাব, ১০ হাজার টাকার বেশি অনলাইনে লেনদেন করলে এক ঘণ্টা লেনদেন আটকে থাকবে। অর্থাৎ যাকে টাকা পাঠাচ্ছেন, তার কাছে এক ঘণ্টা পর টাকা পৌঁছবে। এই সময়ের মধ্যে গ্রাহকরা চাইলে লেনদেন বাতিলও করতে পারবেন।

Follow Us