RG Kar: আরজি কর হাসপাতালে লিফটে আটকে মৃত্যু রোগীর পরিজনের
RG Kar Hospital: রাত আনুমানিক আড়াইটে নাগাদ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফটে আটকে যান অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। নাগেরবাজারের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর অসুস্থ ছেলেকে নিয়ে ওই ট্রমা কেয়ার সেন্টারে এসেছিলেন চিকিৎসার জন্য।
কলকাতা: আরজি কর হাসপাতালে ফের এক মর্মান্তিক ঘটনা। ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে। রাত আনুমানিক আড়াইটে নাগাদ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের একটি লিফটে আটকে যান অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। নাগেরবাজারের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর অসুস্থ ছেলেকে নিয়ে ওই ট্রমা কেয়ার সেন্টারে এসেছিলেন চিকিৎসার জন্য। কিন্তু হাসপাতালের লিফটেই যে এমন চরম দুর্ঘটনা ঘটে যাবে, তা কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি। শোকের ছায়া পরিবারে।
Follow Us