রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে কে কে ছিলেন দেখুন

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 12, 2026 | 5:33 PM

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ। কিন্তু ছিলেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকভবনের ভিতরের ছবিতে দেখা গেল, পরপর তিনটি আসনে ক্রমান্বয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

কলকাতা: কলকাতার লোকভবন এ শপথ নিলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। তাঁকে শপথবাক্য পাঠ করালেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রমুখ। কিন্তু ছিলেন না রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকভবনের ভিতরের ছবিতে দেখা গেল, পরপর তিনটি আসনে ক্রমান্বয়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

Follow Us