RG Kar Hospital: আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

| Edited By: জয়দীপ দাস

Mar 23, 2026 | 8:25 PM

RG Kar Hospital Lift Case: ওই অবস্থা দেখেও চাবি দিয়ে খোলা হয়নি লিফট। পুলিশি তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিদ্যুৎ বন্ধ করে লিভারের মাধ্যমে লিফট তোলার চেষ্টা করা হয়। যার জের গেট বন্ধ হওয়ার সময় তীব্র ধাক্কা লাগে অপূর্বর। তীব্র গতিবেগে আছড়ে পড়ে লিফট, এমনটাই উল্লেখ করা হয়েছে পুলিশি তদন্তে।

কলকাতা: আরজি কর লিফট কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। স্ত্রী ছেলেকে কোনওরকমে লিফট থেকে বের করেন দমদমের বাসিন্দা অপূর্ব বন্দ্যোপাধ্যায়। লিফটের সেন্সরে পা দিয়ে বাঁচার মরিয়া চেষ্টাও করেন ওই যুবক। সাহায্য চাইতে থাকেন। ওই অবস্থা দেখেও চাবি দিয়ে খোলা হয়নি লিফট। পুলিশি তদন্তে উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য। বিদ্যুৎ বন্ধ করে লিভারের মাধ্যমে লিফট তোলার চেষ্টা করা হয়। যার জের গেট বন্ধ হওয়ার সময় তীব্র ধাক্কা লাগে অপূর্বর। তীব্র গতিবেগে আছড়ে পড়ে লিফট, এমনটাই উল্লেখ করা হয়েছে পুলিশি তদন্তে।

Follow Us