SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?

SIR-র চূড়ান্ত ভোটার তালিকা থেকে আরও ১০ লাখ নাম বাদ যাবে?

|

Feb 20, 2026 | 3:09 PM

SIR Final Voter List: আগামী ২৮ ফেব্রুয়ারি বেরবে তো চূড়ান্ত ভোটার তালিকা? পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর ঘিরে তৈরি সংশয়। ৫৫ লক্ষের বেশি ভোটারের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। নথি যাচাই থেকে অন্য়ান্য প্রক্রিয়ায় রয়েছে জট। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জন ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি বেরবে তো চূড়ান্ত ভোটার তালিকা? পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর ঘিরে তৈরি সংশয়। ৫৫ লক্ষের বেশি ভোটারের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। নথি যাচাই থেকে অন্য়ান্য প্রক্রিয়ায় রয়েছে জট। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৪ লক্ষ ৪৪ হাজার ৯৭০ জন ভোটারকে অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে।  ৪ লক্ষ ৬৬ হাজার ৩২৩ জন ভোটারের নথি জেলা শাসকের কাছে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। সমস্যা রয়েছে দু’টি জায়গায়। সিইও দফতর সূত্রে খবর, প্রথমত, ৩০ লক্ষের চেয়ে বেশি রি-ভেরিফাই বা ভোটারের নথির পুনর্বিবেচনা এখনও বাকি রয়েছে। দ্বিতীয়, ২৫ লক্ষ ভোটারের সম্পর্কে ইআরও-রা এখনও কোনও সিদ্ধান্ত গ্রহণ করেননি। অর্থাৎ মোট সংখ্যাটা দাঁড়াচ্ছে ৫৫ লক্ষের কাছাকাছি বা তার চেয়েও সামান্য বেশি। এই জট দ্রুততার সঙ্গে কি সমাধান করা যাবে, সেই নিয়েই তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।