Local Train: শিয়ালদহ থেকে দেরিতে চলছে লোকাল, হঠাৎ কী হল?
এমনকী, ভোরের লোকাল বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। কিন্তু আজ যেহেতু রবিবার, ছুটির দিন ফলে সেই কারণে অফিসে হয়ত কেউ যাচ্ছে না। তবে ছুটির দিন হলেও অনেকেই এদিক-ওদিক ঘুরতে যান। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। রেল সূত্রে জানা যাচ্ছে, সাধারণত শিয়ালদহ থেকে ভোর চারটের সময় প্রথম ট্রেন (লক্ষ্মীকান্তপুর) ছেড়ে যায়।
শিয়ালদহ স্টেশনে ভিড় করে দাঁড়ি যাত্রীরা। টানা চলছে অপেক্ষা। কারণ সপ্তাহের শেষে বিপত্তি। ব্যাহত দক্ষিণ শাখার ট্রেন চলাচল। মূলত জানতে পারা গিয়েছে, পাওয়ার ব্লকের জেরে বিঘ্নিত শিয়ালদহ থেকে দক্ষিণ শাখার ট্রেন চলাচল করছে। এমনকী, ভোরের লোকাল বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। কিন্তু আজ যেহেতু রবিবার, ছুটির দিন ফলে সেই কারণে অফিসে হয়ত কেউ যাচ্ছে না। তবে ছুটির দিন হলেও অনেকেই এদিক-ওদিক ঘুরতে যান। ফলে চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। রেল সূত্রে জানা যাচ্ছে, সাধারণত শিয়ালদহ থেকে ভোর চারটের সময় প্রথম ট্রেন (লক্ষ্মীকান্তপুর) ছেড়ে যায়। কিন্তু রবিবার সকালে প্রায় তিন ঘণ্টা ভোগান্তির পর ছাড়ে প্রথম ট্রেন। অনেকগুলি লোকালের ঘোষণাও হয়নি। আর বেলা বাড়ার ফলে বাড়ছে ভিড়ও। রেল সূত্রে খবর, পার্ক-সার্কাস স্টেশনে পাওয়ার ব্লকের জন্য এই বিপত্তি।
Published on: Feb 22, 2026 08:58 AM