Sujit Bose: টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

May 01, 2026 | 5:33 PM

Municipal Corporation Recruitment Scam: পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে তলব করে ইডি। এর আগে বেশ কয়েকবার তাঁকে তলব করা হয়েছিল। সেই সময় সুজিত জানিয়েছিলেন, ভোট মেটার পরই তিনি ইডি দফতরে হাজিরা দেবেন। সেইমতো ভোট মিটতেই আজ সিজিও কমপ্লক্সে হাজির হন।

ভোট মিটতেই ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বসু। সকাল ১০টা ২৫ মিনিটে আইনজীবীকে সঙ্গে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। প্রায় তিন ঘণ্টা পর ইডি দফতর থেকে বেরোন সুজিত। জানা গিয়েছে, মধ্যাহ্নভোজের জন্য তিনি বাইরে আসেন। পরে আবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে তলব করে ইডি। এর আগে বেশ কয়েকবার তাঁকে তলব করা হয়েছিল। সেই সময় সুজিত জানিয়েছিলেন, ভোট মেটার পরই তিনি ইডি দফতরে হাজিরা দেবেন। সেইমতো ভোট মিটতেই আজ সিজিও কমপ্লক্সে হাজির হন।

Published on: May 01, 2026 05:31 PM
Follow Us