মেয়ের মৃত্যুর এক বছর পর ধরা পড়ল আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
ঠিক এক বছর আগে নদিয়ার কালীগঞ্জ উপনির্বাচনে জিতে তৃণমূলের বিজয় মিছিল। সেখান থেকে বোমা ছোড়ার অভিযোগ। মৃত্যু হয় বছর দশেকের তামান্না খাতুনের। মঙ্গলবার ছিল তামান্নার মৃত্যুর এক বছর। ওই দিনই তামান্নার মা সাবিনা ইয়াসমিল, আনিস খানের বাবা সহ কয়েকটি পরিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন। তাঁদের সেখানে নিয়ে আসেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। কারণ এই পরিবারগুলি সিপিএম সমর্থক হিসাবে পরিচিত। এতদিন সেই কারণে কোনও বিচার পাননি বলে অভিযোগ ছিল তাদের। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন বিচারের। আর দেখা গেল যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার রাতেই তামান্না খুনে অভিযুক্ত গ্রেফতার হলেন দু’জন। এই নিয়ে তামান্নার মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন মোট চারজন। এই গ্রেফতার নিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তামান্নার মা।

Follow Us
Loading...
Unable to load recommendations.