সেই বোমা! শুনেই বুক কেঁপে উঠল তামান্নার মায়ের
আর এই বোমা দেখে পুরনো আতঙ্ক ফিরছে তামান্নার মায়ের বুকে। তিনি বলেন, “বোমার কথা শুনেই মনে হচ্ছে, সেই ভোট, সেই বোমা। যে বোমায় আমার তামান্নার প্রাণ চলে গেল।” প্রশাসনের কাছে তাঁর একটাই আর্জি, দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া হয় আর ভোট শান্তিপূর্ণভাবে হয়।
কালীগঞ্জে পেয়ারা বাগান ও সরিষা জমির পাশ থেকে উদ্ধার হয়েছে মোট পাঁচটি সকেট বোমা। সোমবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কালীগঞ্জের মোলান্দি দক্ষিণপাড়া এলাকায় পেয়ারা বাগানের পাশে দুটি সকেট বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন মীরা ফাঁড়ির পুলিশকে।