Sona Pappu: পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে ‘হেভিওয়েট’ দাওয়াত!

| Edited By: জয়দীপ দাস

Mar 14, 2026 | 3:36 PM

Sona Pappu Update: পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কসবা এলাকার সাধারণ তৃণমূল কর্মী থেকে শুরু করে মেয়র ও সাংসদদের কাছেও পৌঁছে গিয়েছে সোনা পাপ্পুর নামে তলা এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। এখন দেখার পুলিশ কবে তাঁর খোঁজ পায়।

পুলিশের খাতায় ‘ফেরার’ হয়েও দাপটে কিন্তু কিছুই কমেনি কাঁকুলিয়া গুলি-বোমা কাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের। অদ্ভুতভাবে পুলিশ-প্রশাসন তাঁর হদিস না পেলেও, ইদ উপলক্ষে এই অভিযুক্তের নামে আয়োজন করা হয়েছে এলাহি এক ইফতার মজলিসের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কসবা এলাকার সাধারণ তৃণমূল কর্মী থেকে শুরু করে মেয়র ও সাংসদদের কাছেও পৌঁছে গিয়েছে সোনা পাপ্পুর নামে তলা এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আমন্ত্রণপত্র। তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর। 

Follow Us