তৃণমূল নেতার বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রাকটি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লুতফর রহমান ( ৪৮) ৷ গুরুতর আহত তার একমাত্র কন্যা। তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। উত্তেজিত জনতার পুলিশের গাড়ি ভাঙচুর। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন। এটা কি নিছক পথ দুর্ঘটনা নাকি কোনও অন্তর্ঘাত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশকে আবেদন তৃণমূলের।
জলপাইগুড়ি: মেয়েকে নিয়ে টিউশন পড়িয়ে নিয়ে ফিরছিলেন বাবা। পথেই মর্মান্তিক পরিণতি। পিছন থেকে দ্রুত গতিতে আসা একটা ট্রাক ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন বাবা-মা। বাবাকেই প্রায় এক কিলোমিটার ট্রাক টেনে নিয়ে যায়। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে এসে ক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পথ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমুলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম লুতফর রহমান ( ৪৮) ৷ গুরুতর আহত তার একমাত্র কন্যা। তিনি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। উত্তেজিত জনতার পুলিশের গাড়ি ভাঙচুর। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন। এটা কি নিছক পথ দুর্ঘটনা নাকি কোনও অন্তর্ঘাত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশকে আবেদন তৃণমূলের।
