বিজেপিতে যোগ দিচ্ছেন তিলোত্তমার মা!

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 19, 2026 | 5:29 PM

তিলোত্তমার মায়ের বিজেপি-তে যোগদান ও তাঁর বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। আর সূত্রের খবর, পানিহাটি থেকেই টিকিট পেতে পারেন তিলোত্তমার মা। TV9 বাংলাকে তিলোত্তমার বাবা বলেন, "যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।"

বিজেপির টিকিটে ভোটে লড়বেন তিলোত্তমার মা? বিজেপি প্রস্তাব দিয়েছিল, তিনি সম্মতিও জানিয়েছেন। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন তিলোত্তমার মা। কয়েকদিন আগে বিজেপি নেতা অর্জুন সিং তিলোত্তমার বাড়িতে যান। তাঁর বাবা-মায়ের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক কথা বলেন। আর তাঁর এই সাক্ষাতের পরই তিলোত্তমার মায়ের বিজেপি-তে যোগদান ও তাঁর বিজেপির প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তৈরি হয়। আর সূত্রের খবর, পানিহাটি থেকেই টিকিট পেতে পারেন তিলোত্তমার মা। TV9 বাংলাকে তিলোত্তমার বাবা বলেন, “যাঁরা বিরোধী দলটা করছেন, যাঁদের শিরদাঁড়া আছে, তাঁরা বিজেপি পার্টির। ক্ষমতায় আসতে পারে। তৃণমূল সরকারকে উৎখাত করার ক্ষমতা রয়েছে বিজেপির। বাংলার নারী সুরক্ষার জায়গাটা আরও নিশ্চিত করতে পারব।”

Follow Us