রাজনীতিতে কোয়েল, আর কী কী চমক দিল তৃণমূল?
Rajya Sabha Election: রাজ্যসভায় তৃণমূলের ৪ প্রার্থীর মধ্যে ৩ জনই রাজনীতির সঙ্গে যুক্ত নয়। বিধানসভা নির্বাচনের আগেই রয়েছে আরও এক নির্বাচন। রাজ্যসভার নির্বাচন। এবার তৃণমূল কংগ্রেসের পাঁচজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে। সেই শূন্যপদ পূরণ করতেই নির্বাচন।
রাজ্যসভায় তৃণমূলের ৪ প্রার্থীর মধ্যে ৩ জনই রাজনীতির সঙ্গে যুক্ত নয়। বিধানসভা নির্বাচনের আগেই রয়েছে আরও এক নির্বাচন। রাজ্যসভার নির্বাচন। এবার তৃণমূল কংগ্রেসের পাঁচজন সাংসদের মেয়াদ শেষ হচ্ছে এপ্রিল মাসে। সেই শূন্যপদ পূরণ করতেই নির্বাচন। গতকাল, ২৭ ফেব্রুয়ারি তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। সেই প্রার্থী তালিকা জুড়ে শুধুই চমক। রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার। প্রার্থী হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক ও গায়ক বাবুল সুপ্রিয়। এদের মাঝে আরেক প্রার্থীও নজর কেড়েছেন। তিনি হলেন মেনকা গুরুস্বামী। তিনি সম্প্রতিই তৃণমূল কংগ্রেসের হয়ে আইপ্য়াক মামলা লড়েছিলেন।