Canning Train Campaign TMC: ক্যানিংয়ে ট্রেনে উঠে প্রচারে তৃণমূল প্রার্থীর, দেখুন ভিডিয়ো

| Edited By: জয়দীপ দাস

Apr 14, 2026 | 8:57 PM

TMC Candidate Boards Local Train: প্রার্থী বলছেন, দল আমাকে আবারও দায়িত্ব দিয়েছেন ক্য়ানিং পশ্চিমের মানুষের উন্নয়নের জন্য। এই দায়িত্ব আমি দ্বিতীয়বারের জন্য আমি ভালো করেই পালন করব। সেই আস্থা ও বিশ্বাস আছে আমার। ক্যানিং পশ্চিমে আবারও বহু ভোটে জয়লাভ করব।

লোকাল ট্রেনে ভোটের প্রচার। ক্যানিংয়ে সভা ও পদযাত্রা ছেড়ে লোকাল ট্রেনে উঠে পড়লেন ক্য়ানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী। পিয়ালি স্টেশন থেকে লোকাল ট্রেনে উঠে পড়েন তিনি। কথা বলেন নিত্য যাত্রী থেকে শুরু করে হকারদের সঙ্গে। তিনি বলছেন, দল আমাকে আবারও দায়িত্ব দিয়েছেন ক্য়ানিং পশ্চিমের মানুষের উন্নয়নের জন্য। এই দায়িত্ব আমি দ্বিতীয়বারের জন্য আমি ভালো করেই পালন করব। সেই আস্থা ও বিশ্বাস আছে আমার। ক্যানিং পশ্চিমে আবারও বহু ভোটে জয়লাভ করব। 

Follow Us