দেড় শতাংশ কাটমানিতেই লুকিয়ে সব? তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ঘিরে শোরগোল
তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ। তাও আবার কাটমানিকে কেন্দ্র করে। সামনেই ভোট, তার আগে এই নজির কি গোষ্ঠীদ্বন্দ্বের নাকি সামান্য দায় ঠেলাঠেলি? আপাতত এই একটি প্রশ্ন ঘিরে উত্তাল হয়েছে জল বানারহাট ব্লকের সাকোয়াঝোরা। সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ তুলেছেন ঠিকাদার। তাতেই সিলমোহর দিয়েছেন সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সঞ্চালক। তবে তৃণমূলের অঞ্চল সভাপতি মানস রঞ্জন ঠাকুরের দাবি, “সবটাই কালিমালিপ্ত করার চেষ্টা। এত দিন ধরে এত কাজ হচ্ছে, কোনও ঠিকাদার বলতে পারবেন তাঁদের থেকে চাঁদা নেওয়া হয়েছে। এই সবটাই কালিমালিপ্ত করার চেষ্টা।”