TMC: লাথি মারার অভিযোগ, বৃদ্ধের মৃত্যুর ঘটনায় নির্বাসিত TMC কাউন্সিলর

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 09, 2026 | 8:13 PM

মনিরামপুরে ৮১ বছরের বৃদ্ধকে খুনের ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর আইনজীবী রবীন ভট্টাচার্যকে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা জানালেন বিধায়ক পার্থ ভৌমিক। আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল তাঁকে। রবিবার এক ৮১ বছরের বৃদ্ধকে লাথি মারার পর তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে।

ব্যারাকপুরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হল কাউন্সিলরকে। তারপরই তাঁকে সাসপেন্ড করা হল দল থেকে। মনিরামপুরে ৮১ বছরের বৃদ্ধকে খুনের ঘটনায় অভিযুক্ত কাউন্সিলর আইনজীবী রবীন ভট্টাচার্যকে তৃণমূল থেকে সাসপেন্ড করার কথা জানালেন বিধায়ক পার্থ ভৌমিক। আগামী ৬ বছরের জন্য সাসপেন্ড করা হল তাঁকে। রবিবার এক ৮১ বছরের বৃদ্ধকে লাথি মারার পর তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে কাউন্সিলর রবীন ভট্টাচার্যের বিরুদ্ধে।

Follow Us