বাংলা বলায় পুণেতে খুন বাঙালি শ্রমিক? অভিষেক বলছেন অন্য কথা…

|

Feb 15, 2026 | 2:38 PM

Abhishek Banerjee: বাংলা বলার অপরাধে নাকি মহারাষ্ট্রের পুণেতে খুন করা হয়েছে পুুরুলিয়ার পরিযায়ী শ্রমিককে। এই ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। মৃত যুবকের দেহ পুণে থেকে পুরুলিয়ায় আসতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এবং পরিবারে প্রতি সমবেদনা জানাতে পুরুলিয়াতে যান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বাংলা বলার অপরাধে নাকি মহারাষ্ট্রের পুণেতে খুন করা হয়েছে পুুরুলিয়ার পরিযায়ী শ্রমিককে। এই ইস্যু নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস। মৃত যুবকের দেহ পুণে থেকে পুরুলিয়ায় আসতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে এবং পরিবারে প্রতি সমবেদনা জানাতে পুরুলিয়াতে যান তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি সেখানে গিয়ে বলেননি যে বাংলা ভাষা বলাতেই খুন করা হয়েছে ওই যুবককে। বলেছেন, মৃত্যু কীভাবে হয়েছে, তা তদন্ত সাপেক্ষ। তবে কি নিজেদের অবস্থান থেকে পিছু হটল তৃণমূল?

Published on: Feb 15, 2026 02:38 PM