LPG: কালো শাড়ি পরে হাতা-খুন্তি হাতে প্রতিবাদে চন্দ্রিমা-শশী-মালা
LPG: নিম্ন মধ্যবিত্ত তো বটেই, মধ্যবিত্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। শনিবার থেকে এই দাম কার্যকরী হয়েছে। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। এক লাফে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা বেড়েছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়িতে হাতা-খুন্তি হাতে রাস্তায় নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: পশ্চিম এশিয়ায় সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি। আর তার জেরে মধ্যবিত্তের হেঁসেলে আগুন। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বেড়ে গেল অনেকটা। বাংলায় গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়েছে ৬০ টাকা, তার জেরে এখন এক-একটা সিলিন্ডারের দাম হয়েছে ৯৩৯টাকা। নিম্ন মধ্যবিত্ত তো বটেই, মধ্যবিত্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। শনিবার থেকে এই দাম কার্যকরী হয়েছে। দাম বেড়েছে বাণিজ্যিক সিলিন্ডারের। এক লাফে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১১৪ টাকা বেড়েছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে তৃণমূল। গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কালো শাড়িতে হাতা-খুন্তি হাতে রাস্তায় নামার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Follow Us