Siliguri: বিজেপি প্রার্থীকে প্রণাম করে প্রচারে তৃণমূল প্রার্থী

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 19, 2026 | 2:05 PM

এদিন সকালে শিখার বাড়ি পৌঁছে প্রণাম করে আশীর্বাদ নেন রঞ্জন। এরপর বেশ কিছুক্ষন কথাবার্তাও হয় দু’জনের। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন বলেন, “মায়ের আশীর্বাদ নিলাম। কিন্তু এটা মমতা বন্দোপাধ্যায়ের লড়াই। এলাকার আশা-আকাঙ্খা পূরণ করতে পারেননি মা। ভোটের ফল দেখবেন।”

ডাবগ্রাম-ফুলবাড়িতে বিজেপির প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছেই বড় হয়েছেন তৃণমূলের রঞ্জন শীলশর্মা। মা বলেই ডাকেন শিখাকে। এবার ভোটের আগে তাই মায়ের আশীর্বাদ নিয়েই মায়ের বিরুদ্ধে লড়াই শুরু করলেন রঞ্জন। কৌশলে জানিয়ে দিলেন এবার হারছেন মা। জিতবে ছেলেই। বললেন মা অসুস্থ। এদিন সকালে শিখার বাড়ি পৌঁছে প্রণাম করে আশীর্বাদ নেন রঞ্জন। এরপর বেশ কিছুক্ষন কথাবার্তাও হয় দু’জনের। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রঞ্জন বলেন, “মায়ের আশীর্বাদ নিলাম। কিন্তু এটা মমতা বন্দোপাধ্যায়ের লড়াই। এলাকার আশা-আকাঙ্খা পূরণ করতে পারেননি মা। ভোটের ফল দেখবেন।”

 

Follow Us