বাংলার ভোটে এবার ননদ-বৌদির লড়াই
BJP: মতুয়া ভোট সব দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আর মতুয়া ভোট টানতে ঠাকুরবাড়ির গুরুত্ব অত্যন্ত বেশি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। তিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। তাঁর সঙ্গেই এবার মুখোমুখি লড়াই সোমার।
২০১৯-এ লোকসভা নির্বাচনের সময় স্বামীর পাশে দাঁড়িয়ে প্রচারের কাজেও অংশ নিয়েছিলেন তিনি। এবার তিনি সরাসরি ভোট ময়দানে। বাগদায় আবারও বিজেপি জিতবে বলে আশা প্রকাশ করেছেন বাগদার বিজেপি প্রার্থী তথা শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর। বাগদায় এবার ফের ঠাকুরবাড়ির মধ্যেই লড়াই। প্রতিপক্ষ মধুপর্ণা ঠাকুর, সম্পর্কে সোমার ননদ।
মতুয়া ভোট সব দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আর মতুয়া ভোট টানতে ঠাকুরবাড়ির গুরুত্ব অত্যন্ত বেশি। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে বিদায়ী বিধায়ক মধুপর্ণা ঠাকুরকে। তিনি সম্পর্কে শান্তনু ঠাকুরের খুড়তুতো বোন। তাঁর সঙ্গেই এবার মুখোমুখি লড়াই সোমার।
Follow Us