US Iran Ceasefire: যুদ্ধবিরতিতে রাজি আমেরিকা-ইরান, কী কী শর্ত দেওয়া হল?

|

Apr 08, 2026 | 5:42 PM

US Iran Ceasefire Conditions: ইরান-আমেরিকার সংঘাতে সাময়িক সংঘর্ষ বিরতি ঘোষণা করা হল। দুই সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা করা হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আজ রাতের মধ্যেই সভ্যতা ধ্বংস হবে’। সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করেন।

অবশেষে বিরতি। ইরান-আমেরিকার সংঘাতে সাময়িক সংঘর্ষ বিরতি ঘোষণা করা হল। দুই সপ্তাহের জন্য সংঘর্ষ বিরতি ঘোষণা করা হল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘আজ রাতের মধ্যেই সভ্যতা ধ্বংস হবে’। সেই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করেন। ইরানের পাওয়ার প্লান্ট ও সেতুগুলিকে নিশানা করার সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলেন তিনি। হরমুজ প্রণালী খুলে দেবে ইরান, এই শর্তেই এই যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে বলে জানা যাচ্ছে। একটি পোস্টে ট্রাম্প উল্লেখ করেন, ইরান তাঁকে ১০ দফা যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে।

Follow Us