Chopra BJP Candidate car attacked: বিজেপি প্রার্থীর গাড়িতে ‘হামলা’, ‘ভাঙচুর’! চোপড়ায় উত্তেজনা

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 17, 2026 | 11:29 PM

WB Assembly Election 2026: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রচারের পর এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়ি থেকে ফেরার পথে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সইগছ এলাকায় শঙ্কর অধিকারীর গাড়ি আটকে দেয় একদল দুষ্কৃতী। প্রায় ৫০-৬০ জনের একটি দল গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে প্রচারের পর এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়ি থেকে ফেরার পথে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সইগছ এলাকায় শঙ্কর অধিকারীর গাড়ি আটকে দেয় একদল দুষ্কৃতী। প্রায় ৫০-৬০ জনের একটি দল গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হয়েছেন। বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর দাবি, তৃণমূল নেতা গোপাল ভৌমিকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব।

Follow Us