Kajal Seikh: গরমে মুড়ি, শসা, ছোলা খেয়েই প্রচারে এনার্জি পাচ্ছেন কাজল শেখ?
Wb Assembly ELection 2026: হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। প্রতিদিন সকালে উঠেই মুড়ি, শসা, ছোলা খান তিনি। আর দুপুরে তাঁর পাতে মাছ-ভাত মাস্ট। সঙ্গে পোস্ত, ডাল, পোস্তর বড়া, শাক...এগুলোও থাকে। সঙ্গে অবশ্যই টক দই। প্রচারের ফাঁকে চা না হলে চলে না। দুধ চা ও লিকার চা দু'টোই খান। সুগার, প্রেসার কিছুই নেই।
দুয়ারে নির্বাচন। প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে প্রচার, জনসভা, কর্মীসভা চলছে। একের পর এক ঠাসা কর্মসূচির মধ্যে নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখছেন প্রার্থীরা? গরমের মধ্যে শরীর ঠিক রাখতে প্রার্থীদের পাতে থাকছে কোন কোন খাবার? তারই খোঁজ নিল টিভি৯বাংলা। হাসনের তৃণমূল প্রার্থী কাজল শেখ। প্রতিদিন সকালে উঠেই মুড়ি, শসা, ছোলা খান তিনি। আর দুপুরে তাঁর পাতে মাছ-ভাত মাস্ট। সঙ্গে পোস্ত, ডাল, পোস্তর বড়া, শাক…এগুলোও থাকে। সঙ্গে অবশ্যই টক দই। প্রচারের ফাঁকে চা না হলে চলে না। দুধ চা ও লিকার চা দু’টোই খান। সুগার, প্রেসার কিছুই নেই।
Published on: Apr 20, 2026 11:45 PM
Follow Us
