Pannalal Halder Diet: ভালোবাসেন ডাল, প্রচারে এনার্জি পেতে কী খাচ্ছেন TMC প্রার্থী পান্নালাল হালদার?

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 15, 2026 | 7:03 PM

Wb Assembly Election 2026: ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীহয়েছেন পান্নালাল হালদার। তাঁর দিন শুরু হয় এক কাপ চা ও বিস্কুট দিয়ে। কোনওদিন মুড়ি বা খই খান অথবা রুটি। দুপুর ১টা থেকে ২টোর মধ্যে খাওয়া-দাওয়া সারেন। পাতে থাকে সাধারণ বাঙালি খাবার। যেমন ভাত, ডাল, ভাজা, সবজি আর মাছ। আর কী খাচ্ছেন তিনি?

দুয়ারে নির্বাচন। প্রচারের ময়দানে কোমর বেঁধে নেমেছে সব রাজনৈতিক দলের প্রার্থীরা। কাঠাফাটা রোদ ও তীব্র গরমের মধ্যেই সকাল থেকে প্রচার, জনসভা, কর্মীসভা চলছে। একের পর এক ঠাসা কর্মসূচির মধ্যে নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখছেন প্রার্থীরা? গরমের মধ্যে শরীর ঠিক রাখতে প্রার্থীদের পাতে থাকছে কোন কোন খাবার? তারই খোঁজ নিল টিভি৯বাংলা। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীহয়েছেন পান্নালাল হালদার। তাঁর দিন শুরু হয় এক কাপ চা ও বিস্কুট দিয়ে। কোনওদিন মুড়ি বা খই খান অথবা রুটি। দুপুর ১টা থেকে ২টোর মধ্যে খাওয়া-দাওয়া সারেন। পাতে থাকে সাধারণ বাঙালি খাবার। যেমন ভাত, ডাল, ভাজা, সবজি আর মাছ। সাড়ে ৫টা নাগাদ আরেক কাপ চায়ে চুমুক। তারপর সাড়ে ৬টা নাগাদ মুড়ি-ছোলা বা মুড়ি পাঁপড় ভাজা দিয়ে সান্ধ্য টিফিন সারেন। রাতের খাবার ঠিক সাড়ে ১০টায়, তখনও ভাত-ডাল খেতেই পছন্দ করেন। তবে, শুক্তো ও ডাল কিন্তু প্রার্থীর খুবই পছন্দের একটি খাবার।

Follow Us