TMC Candidate Diet: ডিম, ছানা থেকে ফল…পুষ্টিতে ভরপুর খাবারই প্রচারে এনার্জি দিচ্ছে TMC প্রার্থীকে

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Apr 18, 2026 | 12:01 PM

WB Assembly Election 2026: মহেশতলার তৃণমূল প্রার্থী শুভাশিস দাস। গরমের মধ্যে প্রচারে কুল থাকতে বাড়ির হালকা পুষ্টিকর খাবারই খাচ্ছেন। প্রচারে এনার্জি আনতে সকালে তাঁর পাতে থাকছে একটা রুটি, সবজি, ডিম সিদ্ধ, ছানা ও আপেল। একপ্রস্থ প্রচার সেরে বাড়িতে এসেই মধ্যাহ্নভোজে সারেন তিনি।

দুয়ারে নির্বাচন। প্রচারের ময়দানে নেমে পড়েছেন সব রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে প্রচার, জনসভা, কর্মীসভা চলছে। একের পর এক ঠাসা কর্মসূচির মধ্যে নিজেকে কীভাবে ফিট অ্যান্ড ফাইন রাখছেন প্রার্থীরা? গরমের মধ্যে শরীর ঠিক রাখতে প্রার্থীদের পাতে থাকছে কোন কোন খাবার? তারই খোঁজ নিল টিভি৯বাংলা। মহেশতলার তৃণমূল প্রার্থী শুভাশিস দাস। গরমের মধ্যে প্রচারে কুল থাকতে বাড়ির হালকা পুষ্টিকর খাবারই খাচ্ছেন। প্রচারে এনার্জি আনতে সকালে তাঁর পাতে থাকছে একটা রুটি, সবজি, ডিম সিদ্ধ, ছানা ও আপেল। একপ্রস্থ প্রচার সেরে বাড়িতে এসেই মধ্যাহ্নভোজে সারেন তিনি। পাতে থাকে ভাত, স্যালাড, গন্ধরাজ লেবু, নিম বেগুন, শুক্তো, ডাল, ট্যাংরা মাছ, মাংস। রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডিনারও সেরে ফেলেন।

Published on: Apr 18, 2026 12:00 PM
Follow Us