১৮ ডিগ্রিতে নামল পারদ, বৃষ্টি হতেই আবার ফিরছে শীত?

|

Feb 26, 2026 | 3:00 PM

Kolkata & West Bengal Weather Update: বৃষ্টি যেতেই উঁকি উত্তুরে হাওয়ার। ৬ দিন পর ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।  তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই পারদপতন একেবারেই সাময়িক।

বৃষ্টি যেতেই উঁকি উত্তুরে হাওয়ার। ৬ দিন পর ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।  তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই পারদপতন একেবারেই সাময়িক। ২ দিন পর ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে রাতের তাপমাত্রা। ক্রমশ বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। দুপুরে ৩৩ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা।  ৩৪-৩৫ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।