Kolkata Weather Update: আজও ঝমঝমিয়ে বৃষ্টি, কোন কোন জেলা ভাসবে, জেনে নিন

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

May 07, 2026 | 3:36 PM

Bengal Weather Forecast: রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া। শুক্র ও শনি থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে।

কখনও রোদ কখনও বৃষ্টি। মে মাসের শুরু থেকেই আবহাওয়ার খামখেয়ালিপনা লক্ষ্য করা যাচ্ছে। তবে, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই গরম পড়বে। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে। আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া। শুক্র ও শনি থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার থেকে গরম বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত।

Follow Us