Supreme Court Tribunal Case: সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?

| Edited By: জয়দীপ দাস

Apr 10, 2026 | 9:50 PM

Protection of Voting Rights: ট্রাইব্যুনালেও আবেদন জমা পড়ার দুই দিনের মধ্যে শুনানি শেষ করে সংশ্লিষ্ট ব্যক্তির ভোটাধিকার নিশ্চিত করার আর্জি জানানো হয়েছে। এর ফলে মামলার পাহাড় দ্রুত কমবে এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় তোলা সহজ হবে বলে মনে করছেন আবেদনকারী।

ট্রাইব্যুনালে ভোটারদের আবেদনের নিষ্পত্তি হাওয়ার ৪৮ ঘণ্টার ভোটাধিকার নিশ্চিত দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের। আবেদনকারীর মতে, ট্রাইব্যুনালের শুনানি অনন্তকাল ধরে চলা আইনের পরিপন্থী। রিট পিটিশন ফাইল হলে যেমন ৪৮ ঘণ্টার মধ্যে শুনানি করতে হয়, তেমনই কোনও ব্যক্তির আবেদন ট্রাইবুনালে জমা পরার পর ৪৮ ঘণ্টার মধ্যে শুনানি করে তা শেষ করা হোক। এই মামলাটি নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মত ওয়াকিবহাল মহলের। তবে অপেক্ষা ১৩ এপ্রিলের।

Follow Us