এখনও কেন অধরা সোনা পাপ্পু? মাথায় কার হাত?

| Edited By: সঞ্জয় পাইকার

Feb 06, 2026 | 6:30 PM

কাটতে চলেছে ৫ দিন। এলাকা দখলকে কেন্দ্র করে রবিবার রাতে উত্তপ্ত হয়ে উঠল ঢাকুরিয়ার কাঁকুলিয়া রোড। বোমাবাজি করা হয়। গুলিও চালানো হয় বলে অভিযোগ। একাধিকজন আহত হন। কাঁকুলিয়া রোডে ওই গন্ডগোলে সোনা পাপ্পুর নাম উঠে আসে। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু, অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু। কিন্তু, কেন তাঁর নাগাল পাওয়া যাচ্ছে না? অথচ সোশ্যাল মিডিয়ায় লাইভ করেছেন তিনি। তাঁর সঙ্গে শাসকদলের ঘনিষ্ঠতার ছবি সামনে এসেছে। তাঁর মাথায় কার হাত রয়েছে, এই প্রশ্ন উঠছে। ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ তাঁকে কেন গ্রেফতার করতে পারছে না, এই প্রশ্ন উঠছে। আদৌ কি সোনা পাপ্পুকে গ্রেফতার করা সম্ভব হবে? উঠছে এই প্রশ্ন।