ভোটের আগে কেন হঠাৎ অনশনে বসলেন উদয়ন গুহ?
যেভাবে লজিক্যাল ডিসক্রিপেনসির নামে ভোটারদের নাম অনিশ্চিত তালিকায় রেখে দেওয়া হয়েছে তার প্রতিবাদেই আজ তাদের ধর্না বলে জানিয়েছেন উদয়ন গুহ।সীমান্তবর্তী দিনহাটা প্রচুর নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। তার ওপর LD কেসে অনিশ্চিত তালিকায় রয়েছে বহু নাম। এতেই ক্ষুব্ধ মন্ত্রী।
এসআইআর ঘিরে বঙ্গ রাজনীতির উত্তাপ তুঙ্গে। ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অবস্থান অনশনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। একদিকে চলছে কলকাতায় মমতার ধর্না, আর এবার কোচবিহারের একই ইস্যুতে দিনহাটায় ধরনায় বসলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। সোমবার সারাদিন এই অনশন ধর্না চলবে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী।
যেভাবে লজিক্যাল ডিসক্রিপেনসির নামে ভোটারদের নাম অনিশ্চিত তালিকায় রেখে দেওয়া হয়েছে তার প্রতিবাদেই আজ তাদের ধর্না বলে জানিয়েছেন উদয়ন গুহ।সীমান্তবর্তী দিনহাটা প্রচুর নাম ইতিমধ্যেই বাদ গিয়েছে। তার ওপর অনিশ্চিত তালিকায় রয়েছে বহু নাম। এতেই ক্ষুব্ধ মন্ত্রী। জেলায় এই অনিশ্চিত তালিকায় রয়েছে ২ লক্ষ ৩৭ হাজারের বেশি নাম। তাই নির্বাচন কমিশনের তুঘলকি কাজের প্রতিবাদে পথে তৃণমূল।
Follow Us