সাপ্লিমেন্টারি লিস্টে নাম, ভোট দিতে পারবেন?

|

Mar 20, 2026 | 6:26 PM

Supplementary List: ভোট এসে গিয়েছে, কিন্তু কারা ভোট দিতে পারবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তার মেঘ কাটেনি। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। অনেকের নাম বাদ পড়েছে। বাকিদের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়।

ভোট এসে গিয়েছে, কিন্তু কারা ভোট দিতে পারবেন, তা নিয়ে এখনও অনিশ্চয়তার মেঘ কাটেনি। রাজ্যে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেয়েছে। অনেকের নাম বাদ পড়েছে। বাকিদের নাম রয়েছে চূড়ান্ত তালিকায়। তবে এই তালিকায় অনেকের নামের পাশেই লেখা রয়েছে বিবেচনাধীন। তারা কি ভোট দিতে পারবেন এই নির্বাচনে? নির্দিষ্ট সময়ের মধ্যে কি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারবে কমিশন?  কমিশন সূত্রে খবর, বিবেচনাধীন ২৩ লক্ষ ৩০ হাজার নামের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় ৪০ শতাংশ নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। আর তাতেই হিসেব করে দেখা যাচ্ছে, ২৩ লাখ ৩০ হাজারের মধ্যে ৮ লাখের নাম বাদ পড়তে চলেছে।

Follow Us