Viral Video: কাঁধে দুটি পাইথন নিয়ে ব্যক্তির অতি আনন্দে নৃত্য, নেটদুনিয়া হতবাক!

ইনস্টাগ্রামে ওয়ার্ল্ড_অফ_স্নেক নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ওই লোকটিকে দেখা গিয়েছে, বিশাল সাপ দুটিকে কাঁধে নিয়ে অবাধে চলাফেরা করছেন। সে সময় সাপ দুটির লেজ মাটিতে স্পর্শ করেছিল এবং মাথাটা ঝুলছিল। সে সময় ওই ব্যক্তি গানের তালে নাচও শুরু করলেন। সে সময় সাপ দুটির অবস্থা সত্যিই মজাদার হয়েছিল, যা মিস করা যায় না।

Viral Video: কাঁধে দুটি পাইথন নিয়ে ব্যক্তির অতি আনন্দে নৃত্য, নেটদুনিয়া হতবাক!
সাংঘাতিক কাণ্ড!!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 14, 2023 | 10:03 PM

চোখের সামনে সাপ দেখলে অনেকের শরীরেই শিহরণ জাগে! চোখের সামনে কেন, টিভির পর্দাতেও সাপ দেখে আঁতকে ওঠেন অনেকে। আর সোশ্যাল মিডিয়ায় তো আমরা এমনই ভিডিয়ো দেখে থাকি, যেখানে সাপেদের নিয়ে মানুষের বীরত্ব আমাদের চোখ কপালে তুলে দেয়! সদ্য ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেল, বিশালাকার দুই অ্যানাকন্ডাকে দুই কাঁধে চাপিয়ে রীতিমতো নাচছেন। এখন এই ভিডিয়ো দেখার পরে কেউ হাসছেন, কেউ আবার উদ্বেগের বিষয়ও তুলে ধরেছেন।

ইনস্টাগ্রামে ওয়ার্ল্ড_অফ_স্নেক নামক একটি হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ওই লোকটিকে দেখা গিয়েছে, বিশাল সাপ দুটিকে কাঁধে নিয়ে অবাধে চলাফেরা করছেন। সে সময় সাপ দুটির লেজ মাটিতে স্পর্শ করেছিল এবং মাথাটা ঝুলছিল। সে সময় ওই ব্যক্তি গানের তালে নাচও শুরু করলেন। সে সময় সাপ দুটির অবস্থা সত্যিই মজাদার হয়েছিল, যা মিস করা যায় না।

তবে বিশালাকার দুই সাপ কাঁধে নিয়ে ব্যক্তির এহেন নৃত্য শক্তির প্রদর্শন, বীরত্বের প্রকাশ ছাড়া আর কিছু নয় ঠিকই। তবে এই ভিডিয়ো দর্শকমহলে কৌতূহল জাগিয়েছে এবং আলোচনারও জন্ম দিয়েছে। ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনরা নানাবিধ আকর্ষণীয় মন্তব্য করেছেন।

একজন বললেন, ‘এদের নিয়ে মজা করছেন তো! এরাই আপনাকে সবক শেখাবে।’ আর একজন যোগ করে বললেন, ‘দুটো সাপেরই ডিনার হতে চলেছেন এই ব্যক্তি।’

Follow Us