Ayodhya: সোজা অযোধ্যা যাচ্ছে আস্থা স্পেশ্যাল, শুভ মুহূর্তে বালুরঘাটে সুকান্ত

Ayodhya: সাংসদের পাশাপাশি বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার, তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা।

Ayodhya: সোজা অযোধ্যা যাচ্ছে আস্থা স্পেশ্যাল, শুভ মুহূর্তে বালুরঘাটে সুকান্ত
বালুরঘাটে সুকান্ত Image Credit source: TV-9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Feb 29, 2024 | 6:46 PM

বালুরঘাট: রাম মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে বেশ কিছুদিন। রোজই অযোধ্যায় নামছে পুণ্যার্থীদের ঢল। অযোধ্যা যাওয়ার জন্য ইতিমধ্যেই চলছে স্পেশ্যাল ট্রেন। বালুরঘাট স্টেশন থেকেও অযোধ্যা যাওয়ার জন্য আস্থা স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটার দিকে বালুরঘাটের সংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে আস্থা ট্রেন বালুরঘাট থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেয়। 

উন্মাদনা যাত্রীদের মধ্যে

সাংসদের পাশাপাশি বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন কাটিহারের ডিআরএম সুরেন্দ্র কুমার,  তপনের বিধায়ক বুধরাই টুডু, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এই ট্রেনে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মোট ১৪৭৭ জন যাচ্ছেন বলে জানা যাচ্ছে। ট্রেনে রয়েছে মোট ২৩ টি কোচ। বালুরঘাট স্টেশন থেকেই ট্রেনে চড়লেন ১১০০ জন। প্রত্যেক কামরায় থাকছেন একজন কোর্ডিনেটর। তাঁরাই ট্রেনের সকল যাত্রীকে গাইড করবেন। শুধু বালুরঘাট নয়। কয়েকদিন আগে আলিপুরদুয়ার থেকে আস্থা স্পেশ্যাল ট্রেন যাত্রা শুরু করেছে আলিপুরদুয়ার থেকেও। 

রেলের তরফ থেকে খাওয়া-দাওয়া সহ সব রকম ব্যবস্থা করা হয়েছে। এদিন সবুজ পতাকা নাড়িয়ে বালুরঘাটে ট্রেন যাত্রার শুভ সূচনা করেন সুকান্ত ও কাটিহারের ডিআরএম। সূত্রের খবর, আগামী ৬ মার্চ পর্যন্ত আস্থা ট্রেন চলবে বালুরঘাটে। তার আগে আরও একটি ট্রেনের জন্য রেলের কাছে জানিয়েছেন সাংসদ সুকান্ত মজুমদার। খবর এমনটাই। বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, জেলা থেকে প্রায় ১৪৭৭ জন অযোধ্যার উদ্দেশে যাচ্ছেন। একটা গোটা ট্রেন ব্যবস্থা করা হয়েছে। মোট ২৩ টি কোচ রয়েছে৷ যাওয়া-আসার সব রকম ব্যবস্থা করা হয়েছে। 

Follow Us