Annapurna Yojana Status: আপনি কি ১ জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে…

Annapurna Yojana Application Status: অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Status) আবেদন করার পর স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ-ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্ট্রারড মোবাইল নম্বর দিতে হবে। তারপর কীভাবে দেখবেন স্ট্যাটাস, জেনে নিন

Annapurna Yojana Status: আপনি কি ১ জুলাই অন্নপূর্ণার টাকা পাবেন? স্ট্যাটাস চেক করুন এইভাবে...
ফাইল ছবিImage Credit source: Tv9 Bangla

Jun 22, 2026 | 6:01 PM

কলকাতা: আপনি কি অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করেছেন? তাহলে আপনাদের জন্য সুখবর। সম্প্রতি, অন্নপূর্ণ যোজনা নিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জুলাই আরও একটা কিস্তি দেওয়া হবে। এক কোটির বেশি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যেই তা ভেরিফিকেশন করে পোর্টালে আপলোড করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শুভেন্দু। কিন্তু, আপনি কি করে বুঝবেন যে এক কোটির তালিকায় আদৌ আপনি রয়েছেন কি না? বা আপনার ভেরিফিকেশন (Annapurna Yojana Verification) সম্পূর্ণ হয়েছে কি না? কীভাবে দেখবেন আপনার নাম রয়েছে কি না, জেনে নিন

অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস কী, দেখবেন কীভাবে?

অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana Status) আবেদন করার পর স্ট্যাটাস দেখতে পাবেন সোশ্যাল সিকিউরিটি পোর্টালে। আবেদনকারীকে প্রথমে পোর্টালে লগ-ইন করতে হবে। লগ ইন করার সময় আপনার জেলা দিতে হবে, রেজিস্ট্রারড মোবাইল নম্বর দিতে হবে। তারপর ক্যাপচা পূরণ করলেই একটা ওটিপি আসবে আপনার ফোন নম্বরে। এরপর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বা ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করতে হবে। সেখানে অ্যাপলিকেশন নম্বর, আধার নম্বর অথবা নথিভুক্ত মোবাইল নম্বর দিতে হবে। OTP যাচাই সম্পন্ন হলে আবেদনপত্রের স্ট্যাটাস কী তা দেখা যাবে।

আবেদনের স্ট্যাটাস

পোর্টালে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখা যেতে পারে। যেমন

অ্যাপ্রুভড: আবেদন গৃহীত হয়েছে।
ভেরিফাইড: জমা দেওয়া নথি সফলভাবে যাচাই করা হয়েছে।
পেমেন্ট প্রসিড: আর্থিক সহায়তার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
পেন্ডিং ভেরিফিকেশন: এখনও নথি যাচাইয়ের কাজ চলছে।

আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টেই মিলবে টাকা

সরকারি নির্দেশিকা অনুযায়ী, অন্নপূর্ণা প্রকল্পের টাকা শুধুমাত্র ডিবিটি-র মাধ্যমে আধার-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন, নথি এবং ব্যাঙ্কের তথ্য সম্পূর্ণভাবে যাচাই হওয়ার পরেই মাসে তিন হাজার টাকা করে পাওয়া যাবে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, ভুল তথ্য বা অসম্পূর্ণ যাচাইয়ের কারণে টাকা পেতে দেরি হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “যাঁদের নাম এখনও অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হয়নি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। আবেদন প্রক্রিয়া এখনও চালু রয়েছে। এলাকার সরকারি কর্মীরা প্রয়োজন হলে বাড়িতে গিয়েও আবেদন করতে সাহায্য করবেন।”

সম্প্রতি, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১ কোটি ৫ লক্ষ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গিয়েছে। ভেরিফিকেশন যে সম্পূর্ণ হয়েছে তাও আপলোড করা হয়েছে পোর্টালে। তাঁরা ১ জুলাই ৩ হাজার টাকা পেয়ে যাবেন। আপনিও পাবেন কি না, তা জানতে এখনই স্ট্যাটাস চেক করতে পারেন।

Follow Us