Food Inspection: দইয়ের ভাঁড়ের পাশে নাকি ঘুরছে সাপ! হোটেলে হাজির বিধায়ক, সটান রান্নাঘরে ঢুকেই যা করলেন…

Food Safety Week: খাদ্য সুরক্ষা সপ্তাহে সরকারি নির্দেশে জেলায় জেলায় অভিযান চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিক, পুলিশ ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। তার মাঝেই এবার হোটেলে হানা দিলেন বিধায়ক। বাঁকুড়ার কোতুলপুরে স্থানীয় একটি হোটেলে এদিন সকালে আচমকাই হাজির হন কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার।

Food Inspection: দইয়ের ভাঁড়ের পাশে নাকি ঘুরছে সাপ! হোটেলে হাজির বিধায়ক, সটান রান্নাঘরে ঢুকেই যা করলেন...
হোটেলের রান্নাঘরে বিধায়ক।Image Credit source: TV9 বাংলা

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 05, 2026 | 12:33 PM

বাঁকুড়া: খাদ্য় সুরক্ষা নিয়ে তৎপর প্রশাসন। কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। হোটেলে হোটেলে প্রশাসনিক আধিকারিকদের হানার মাঝেই এবার স্থানীয় একটি হোটেলে হানা দিলেন খোদ বিধায়ক। হোটেলের রান্নাঘর থেকে শুরু করে ঘুরে দেখলেন খাবার জায়গা। আর তাতেই যা ধরা পড়ল, তাতে চোখ কপালে ওঠার জোগাড়।

খাদ্য সুরক্ষা সপ্তাহে সরকারি নির্দেশে জেলায় জেলায় অভিযান চালাচ্ছেন প্রশাসনিক আধিকারিক, পুলিশ ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকেরা। তার মাঝেই এবার হোটেলে হানা দিলেন বিধায়ক। বাঁকুড়ার কোতুলপুরে স্থানীয় একটি হোটেলে এদিন সকালে আচমকাই হাজির হন কোতুলপুরের বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার।

হোটেলের রান্নাঘর থেকে খাবারের জায়গা ঘুরে পরিস্কার পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন। খাবারের মানও খতিয়ে দেখেন বিধায়ক। ওই হোটেলে শুধু পরিচ্ছন্নতা নয়, খাবার চেখে তার মানও খতিয়ে দেখেন। বিধায়ক লক্ষীকান্ত মজুমদার বলেন, “আমাদের সরকারের নীতি হল সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া। হোটেল পরিষ্কার-পরিচ্ছন্নভাবে খাবার দেওয়া হোক। আমরা চাইছি মানুষ গুণগত মান মেনে এবং সুষ্ঠ পরিষেবা পাক। খাবারের গুণগত মান যদি ঠিক না থাকে, তাহলে বিভাগ যথাযথ পদক্ষেপ করবে।”

গতকাল বাঁকুড়ার জয়পুরে একাধিক হোটেল ও খাবারের দোকানে হানা দিয়ে প্রশাসনিক আধিকারিকেরা একাধিক বেনিয়মের সন্ধান পান। রান্নায় ক্ষতিকর রাসায়নিক মেশানো হলুদ ব্যবহারের পাশাপাশি দোকানে মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয় বিক্রির মতো বেনিয়ম উঠে আসে।

এমনকী, মিষ্টির দোকানে দইয়ের ভাঁড়ের পাশে অবাধে সাপ ঘুরতেও দেখতে পান আধিকারিকেরা। সেই ঘটনার পরেই নড়েচড়ে বসেন বিধায়ক। কোতুলপুর এলাকায় হোটেলে হানা দিয়ে খতিয়ে দেখেন খাদ্য সুরক্ষার মতো বিষয়গুলি।

Loading...
Unable to load recommendations.
Follow Us