Bishnupur: মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই স্ত্রীকে কোপালেন স্বামী, ফের ঝুঁকলেন নিজেকে শেষ করার দিকেই

Bishnupur Wife Stabbing Case: গত ১৫ জুন স্বামী অভিজিৎ বেঙ্গালুরু থেকে বিষ্ণুপুরের বাড়িতে ফিরলে ওই দম্পতির মধ্যে এক প্রস্থ ঝগড়া হয়। ঝগড়ার জেরে অভিজিৎ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেবার পুলিশ তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করলে তিনি সুস্থ হয়ে গতকাল বাড়িতে ফেরেন।

Bishnupur: মৃত্যুর মুখ থেকে ফিরে এসেই স্ত্রীকে কোপালেন স্বামী, ফের ঝুঁকলেন নিজেকে শেষ করার দিকেই
হাসপাতালে মৃতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 17, 2026 | 12:02 PM

বাঁকুড়া: দাম্পত্য কলহের জের। স্ত্রীকে এলোপাথাড়ি ছুরির কোপ মেরে আত্মহত্যার চেষ্টা করলেন এক পরিযায়ী শ্রমিক। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের কুড়চিবন এলাকায়। জানা গেছে রক্তাক্ত অবস্থায় নিজেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পৌঁছন আহত ওই পরিযায়ী শ্রমিক। পরে পুলিশ গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার বাসিন্দা অভিজিৎ পালের সঙ্গে হুগলি জেলার মায়াপুরের বাসিন্দা পূজা মাঝির বিয়ে হয় বছর কয়েক আগে। মাস তিনেক আগে ওই দম্পতি বিষ্ণুপুর শহরের কুড়চিবন এলাকায় একটি বাড়ি ভাড়া নেন। অভিজিৎ বেঙ্গালুরুতে সোনার দোকানে কারিগর হিসাবে কাজ করতেন। স্ত্রী পূজা থাকতেন বিষ্ণুপুরের ওই ভাড়া বাড়িতে। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকতো।

গত ১৫ জুন স্বামী অভিজিৎ বেঙ্গালুরু থেকে বিষ্ণুপুরের বাড়িতে ফিরলে ওই দম্পতির মধ্যে এক প্রস্থ ঝগড়া হয়। ঝগড়ার জেরে অভিজিৎ বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সেবার পুলিশ তাঁকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করলে তিনি সুস্থ হয়ে গতকাল বাড়িতে ফেরেন। বাড়িতে ফিরতেই ফের স্ত্রীর সঙ্গে একপ্রস্থ ঝগড়া হয়। ঝগড়া শুনে বাড়ির মালিক ওই দম্পতিকে আজকের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এদিকে আজ সকালে ওই দম্পতির মধ্যে ঝগড়া শুরু হলে অভিজিৎ একটি ছুরি নিয়ে স্ত্রী পূজার উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে বলে অভিযোগ।

ঘটনায় স্ত্রী গুরুতর আহত হলে অভিজিৎ নিজের গলায় ছুরি চালিয়ে রক্তাক্ত অবস্থায় স্কুটি নিয়ে সটান হাজির হন বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। পরে ঘটনার কথা জানাজানি হলে গুরুতর আহত পূজাকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

Follow Us