
বাঁকুড়া: রাজ্য়ে সরকার বিমা নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আয়ুষ্মান ভারত না পেলে পাওয়া যাবে মুখ্য়মন্ত্রী স্বাস্থ্য বিমা। খ্য়মন্ত্রী স্বাস্থ্য বিমাতেও মিলবে ৫ লক্ষ টাকার সুবিধা। এই সীমার মধ্য়ে মিলবে সম্পূর্ণ বিনামূল্যেই চিকিৎসা পরিষেবা। শুধু পশ্চিবঙ্গেই নয়, গোটা দেশেই সেই কার্ডের সুবিধা পাওয়া যাবে। রেজিনগরের সভা থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাতেই উচ্ছ্বিসত নাগরিক মহলের বড় অংশ।
বাঁকুড়ার এক বাসিন্দা বলছেন, এতে খুবই সুবিধা হবে। অনেকে তো রেশন কার্ড অনুযায়ী আয়ুষ্মান কার্ড পাচ্ছে। যাঁদের ছোট রেশন কার্ড আছে তাঁরা পাচ্ছে, যাঁদের বড় রেশন কার্ড আছে তাঁরা পাচ্ছে না। অনেকে তো গরিব, কিন্তু বড় রেশন কার্ড হয়ে হিয়েছে। সে ক্ষেত্রে এখন এই ঘোষণায় মানুষের উপকার হবে। আর এক ব্যক্তি বললেন, “আগে যে স্বাস্থ্যসাথী ছিল সেটা বাংলার বাইরে কাজে লাগতো না। এখন যেটা হচ্ছে তাতে এই সমস্যা মিটবে। যাঁরা সত্যিকারের যোগ্য এই কার্ড পাওয়ার তাঁদেরই সেটা দেওয়া হোক।”
রাজ্যে পালাবদলের পর থেকেই পুরোদমে শুরু হয়ে গিয়েছে একাধিক জনকল্যাণমুখী কর্মসূচি। আর পাঁচটা প্রকল্পের মতো আয়ুষ্মান ভারত নিয়েও উন্মাদনা কম নেই। কিন্তু কারা পাবেন আর কারা পাবেন না তা নিয়ে চাপানউতোর চলছে। তারমধ্যে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই তা নিয়ে জোরদার চর্চা। সকলেই বলছেন, দিনের শেষে এতে খুবই উপকৃত হবেন গরিবরা। এক ব্যক্তির কথায়, “আমরা তো আর সব জায়াগায় টাকার জন্য চিকিৎসা করতে পারি না। আমাদের তো অনেক সময় ভেলোর, মুম্বই, দক্ষিণ ভারতের বড় বড় হাসপাতালে যেতে হয়। কিন্তু সেখানে চিকিৎসা করার ক্ষমতা থাকে না। যদি বিমাটা কাজে লাগে তাহলে খুবই সুবিধা হবে।”