Trinamool Congress: এই পঞ্চায়েতে একেবারে ল্যাজেগোবরে অবস্থা তৃণমূলের, ভোটাভুটির পরেই গঙ্গাজল ছড়াল বিজেপি

TMC in Bankura: জানা গিয়েছে, ১৯ আসন বিশিষ্ট বিকনা গ্রাম পঞ্চায়েতে ১০ টি তৃণমূল, বিজেপি ৭ টি ও সিপিআইএমের দখলে ২ টি আসন ছিল। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েতটি ছিল তৃণমূলের দখলে। এবার রাজ্যে পালাবদলের পর গত ১২ জুলাই উপ প্রধান অনন্ত কুমার সিংহ ও ২৩ জুলাই প্রধান রেখা পাত্র ইস্তফা দেন।

Trinamool Congress: এই পঞ্চায়েতে একেবারে ল্যাজেগোবরে অবস্থা তৃণমূলের, ভোটাভুটির পরেই গঙ্গাজল ছড়াল বিজেপি
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit source: Tv9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jul 25, 2026 | 1:10 PM

বাঁকুড়া: বাঁকুড়া জেলায় তৃণমূলের হাতছাড়া হল আরও একটি গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি উপপ্রধান ও পরবর্তীতে পঞ্চায়েতের প্রধান পদত্যাগ করায় ওই গ্রাম পঞ্চায়েতের দুটি পদাধিকারীর পদ খালি হয়। শুক্রবার ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির তরফে উপপ্রধান নির্বাচিত হয়। তারপরেই গঙ্গাজল ছিটিয়ে ওই গ্রাম পঞ্চায়েত শুদ্ধিকরণ করে চেয়ারে বসানো হয় নব নির্বাচিত উপপ্রধানকে। 

জানা গিয়েছে, ১৯ আসন বিশিষ্ট বিকনা গ্রাম পঞ্চায়েতে ১০ টি তৃণমূল, বিজেপি ৭ টি ও সিপিআইএমের দখলে ২ টি আসন ছিল। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে পঞ্চায়েতটি ছিল তৃণমূলের দখলে। এবার রাজ্যে পালাবদলের পর গত ১২ জুলাই উপ প্রধান অনন্ত কুমার সিংহ ও ২৩ জুলাই প্রধান রেখা পাত্র ইস্তফা দেন। স্বাভাবিকভাবেই ওই গ্রাম পঞ্চায়েতে অচলাবস্থা তৈরি হয়।  অচলাবস্থার মাঝেই শুক্রবার বিকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্বাচনের ভোটাভুটিতে তৃণমূল ও সিপিআইএমের কোন নির্বাচিত সদস্য উপস্থিত না থাকায় বিজেপির ৭ সদস্যের উপস্থিতিতে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ওই দলের সনোজ গরাই উপপ্রধান নির্বাচিত হন।

এরপরেই বিকনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গঙ্গাজল ছিটিয়ে প্রবেশ করেন উপপ্রধান সনজ গরাই। তাঁর দাবি, মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানই হবে তাঁদের মূল লক্ষ্য। প্রধান নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই এখন কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি। ফলে ঘটনাকে কেন্দ্র করে স্বভাবতই চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক আঙিনায়। অন্যদিকে রাজনৈতিক আঙিনায় তৃণমূল যে আরও কোণঠাসা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পঞ্চায়েত হাতছাড়া হলেও মুখে কুলুপ এঁটেছেন এলাকার তৃণমূল নেতারা। 

Follow Us