Anubrata Mondal: কয়লা পাচারে জড়িয়ে পুলিশ! বিস্ফোরক অনুব্রত মণ্ডল, কোথা দিয়ে কয়লা ঢুকছে বোঝালেন ‘কেষ্ট’

Birbhum: বুধবার বোলপুরে গীতাঞ্জলি উৎসবে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল বীরভূমের কয়লা পাচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন, "ঠিক যেমন হাতের পাঁচটি আঙুল সমান হয় না, তেমনই পুলিশেরও সবাই এক নয়। পুলিশের ও একাংশ নোংরামির সঙ্গে যুক্ত।"

Anubrata Mondal: কয়লা পাচারে জড়িয়ে পুলিশ! বিস্ফোরক অনুব্রত মণ্ডল, কোথা দিয়ে কয়লা ঢুকছে বোঝালেন কেষ্ট
Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 18, 2026 | 11:19 PM

বোলপুর: গরু পাচার মামলায় দীর্ঘ সময় তিহাড় জেলে কাটিয়ে এসেছেন অনুব্রত মণ্ডল। একসময় যাঁর কথায় কার্যত বীরভূমে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই অনুব্রত আবার নতুন করে সক্রিয় হচ্ছেন রাজনীতিতে। দিন কয়েক আগে আইসি লিটন হালদারকে কু কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন অনুব্রত, আর এবার বড় অভিযোগ তুললেন পুলিশের বিরুদ্ধে।

অনুব্রতর কথায়, সব পুলিশ সমান নয় তবে কিছু পুলিশ নোংরামি সঙ্গে জড়িত আছে। এই সব বিষয় পুলিশ সুপারকে তিনি জানিয়েছেন বলে দাবি অনুব্রতর। তাঁর কথাতেই নাকা চেকিং চলছে বলে জানিয়েছেন তিনি। অনুব্রতর দাবি, তিনি স্থানীয় মানুষজনের কাছ থেকে খবর পেয়েছেন যে রামপুরহাট, মহম্মদ বাজার, সিউড়ি হয়ে ঝাড়খণ্ড বা অন্যান্য রাজ্য থেকে কয়লা ঢুকছে।

বুধবার বোলপুরে গীতাঞ্জলি উৎসবে উপস্থিত হয়ে অনুব্রত মণ্ডল বীরভূমের কয়লা পাচার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পুলিশের বিরুদ্ধে। তিনি বলেন, “ঠিক যেমন হাতের পাঁচটি আঙুল সমান হয় না, তেমনই পুলিশেরও সবাই এক নয়। পুলিশের ও একাংশ নোংরামির সঙ্গে যুক্ত।”

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে আগে কয়লা পাচার মামলার জোর তদন্ত শুরু হয়। তারপর বিগত কয়েক বছরে এই দুর্নীতির মামলায় একের পর এক হাই প্রোফাইল নাম জড়িয়েছে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রীকেও বারবার তলব করা হয়েছে এই মামলায়। দিনকয়েক আগে এই মামলাতেই আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালাতে যায় কেন্দ্রীয় সংস্থা ইডি। এবার ভোটের আগে সেই কয়লা পাচার নিয়েই বড় দাবি করলেন অনুব্রত।

Follow Us