অনুব্রত মণ্ডল
অনুব্রত মণ্ডল। তৃণমূলের একাংশ বলেন, ‘বীরভূমের বাঘ’। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘কেষ্ট’ বলে থাকেন। অনুব্রত মণ্ডল শাসকদলের দক্ষ সংগঠক। মাছ বিক্রেতা থেকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি হয়ে উঠেছিলেন বেতাজ বাদশা। বোলপুর শহরের নিচুপট্টি এলাকার নীল রঙা বাড়িতে বসেই তৈরি করতেন কোনও নির্বাচন ‘মহারণের’ রূপরেখা। প্রতিবারই নিয়ম করে ভোটের আগে ‘কেষ্ট-উবাচ’ চর্চার বিষয় হয়ে উঠত বাংলায়। সে চড়াম-চড়ামই হোক কিংবা রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে। ২০২২ সালের ১১ অগস্ট থেকে বদলে গিয়েছে সবটা। বীরভূমের রাজনৈতিক প্রেক্ষাপট তো বটেই। গরু-কয়লা পাচার মামলায় রাখির দিন গ্রেফতার হন অনুব্রত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেষ্টর হিসাব বহির্ভূত প্রচুর সম্পত্তির হদিশ পায়। তদন্তকারীদের দাবি, সেগুলি সমস্তটাই গরু পাচারের টাকায়। এই মামলা বর্তমানে বিচারাধীন। আর কেষ্ট বন্দি তিহাড়েই।
Read Moreআশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়েছে। মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। এই অবস্থায় পূর্ব বর্ধমানের শক্তিগড়ে গত ২১ জুলাই তাঁকে হেনস্থা করার ঘটনাও উঠে আসছে। রবিবার আশিসের পরিবারের সঙ্গে দেখা করতে এসে শক্তিগড়ের প্রসঙ্গ উল্লেখ করলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশিস বন্দ্যোপাধ্যায়কে এফআইআর করতেও বলেছিলেন বলে জানালেন অনুব্রত। একইসঙ্গে তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে। মুখ্যমন্ত্রী আশিসের পরিবারের পাশে রয়েছেন। এদিন অনুব্রত বলেন, “শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন মামলা করার জন্য। পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, আশিসদা কেন মামলা করলেন না, আমি বুঝতে পারছি না।” মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে জানিয়ে অনুব্রত বলেন, “মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে রয়েছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।”
- TV9 Bangla
- Updated on: Aug 16, 2026
- 8:37 pm
Anubrata Mondal: ‘দলে একটা নামকরা বখাটে রয়েছে, আশিসদার সঙ্গে ভালো সম্পর্ক’, কী ইঙ্গিত করতে চাইলেন কেষ্ট?
Anubrata Mondal on Asish Banerjee Death: আশিসের এদিন ঝুলন্ত দেহ উদ্ধারের পর অনুব্রত বলেন, "আসলে অধ্যাপক তো। মনের দিক থেকে কষ্ট পেয়েছিলেন কিছু বখাটে ছেলের জন্য। সোশ্যাল মিডিয়ায় কিছু উল্টোপাল্টা বলার জন্য।"
- TV9 Bangla
- Updated on: Aug 16, 2026
- 2:31 pm
Anubrata Mondal: ‘মুখ্যমন্ত্রী যা বলেন, তা করছেন’, কেষ্টর মুখে কেন বারবার শুভেন্দুর নাম?
Anubrata Mondal on Ashis Banerjee Death: অনুব্রত মণ্ডল বলেন, "শক্তিগড়ের ঘটনায় মুখ্যমন্ত্রী তাঁকে বলেছিলেন মামলা করার জন্য। পুলিশের নিরাপত্তা নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু, আশিসদা কেন মামলা করলেন না, আমি বুঝতে পারছি না।" মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন তাঁর কথা হয়েছে জানিয়ে অনুব্রত বলেন, "মুখ্যমন্ত্রী তাঁর পরিবারের পাশে রয়েছেন। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা হয়েছে।"
- TV9 Bangla
- Updated on: Aug 16, 2026
- 2:10 pm
Birbhum Money: বাস চালক থেকে ‘ধন কুবের’, রং চটা বাড়ি দেখলে কেউ বুঝবেই না আলিমারিতে ছিল ২৮ কোটি টাকা, বীরভূমের মিনারের উত্থান চমকে দেবে সকলকে
Money Recover From Birbhum: তৃণমূল আমলে বালি-পাথর পাচারের অভিযোগ নতুন নয়। 'ডিসিআর' কেটে বহু কোটি টাকা রাজস্ব লুট করা হত বলে জেলা বিজেপি নেতৃত্ব বহুবার বহুক্ষেত্রে অভিযোগ করে এসেছে। বিজেপির দাবি টুলু মণ্ডল ছিলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ। একসময় গরুপাচার মামলায় নাম জড়িয়ে তিহাড়ে জেল খেটে এসেছিলেন কেষ্ট।
- TV9 Bangla
- Updated on: Jul 30, 2026
- 9:24 am
Anubrata Mondal: আপাতত স্বস্তি পেলেও অনুব্রতকে সময় বেঁধে দিল হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
Anubrata Mondal anticipatory bail: বোলপুরের শুভেন্দু মণ্ডল নামে এক ব্যবসায়ী রাজ্যে পালাবদলের পর অভিযোগ দায়ের করেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের পর অনুব্রতর নির্দেশ তাঁর ইটভাটায় তাণ্ডব চালানো হয়। ৩০ লক্ষ টাকার ইট লুঠ করা হয়। সেইসময় পুলিশ অভিযোগ নেয়নি বলে ব্যবসায়ীর অভিযোগ। এখন রাজ্যে পালাবদলের পর পুলিশ তাঁর অভিযোগ নিয়েছে।
- TV9 Bangla
- Updated on: Jul 27, 2026
- 8:20 pm
Suvendu Adhikari on Anubrata: শুভেন্দুর এই কথায় এবার চাপে পড়লেন কেষ্ট
Kolkata: তবে, এবার পদক্ষেপের কথা বললেন শুভেন্দুর সরকার। বস্তুত, পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন এবার থেকে আর পুলিশের উপর অত্যাচার হলে তিনি চুপ থাকবেন না। সেই প্রমাণই আরও একবার দিলেন শুভেন্দু।
- TV9 Bangla
- Updated on: Jul 22, 2026
- 4:48 pm
Anubrata Mondal: ‘তুমি চোখে দেখো না, কানে দেখো’, এ ভাবে ফোনে মমতাকে ভর্ৎসনা করেছিলেন কেষ্ট!
Anubrata Mondal news: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ আগেই ছেড়েছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। যোগ দিয়েছিলেন ঋত শিবিরে। ইতিমধ্যেই একুশে জুলাই শহিদ দিবস পালন নিয়ে একপ্রস্ত বৈঠক করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। সেদিন অনুব্রত শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।
- TV9 Bangla
- Updated on: Jul 15, 2026
- 5:03 pm
Anubrata Mondal: একা অনুব্রত ২১ জুলাই ঋত শিবিরের জন্য নিয়ে যাচ্ছেন ৩০ হাজার লোক!
Birbhum: সেই অনুব্রতও এখন বিদ্রোহী শিবিরে। নাম লিখিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের 'আসল' তৃণমূলে। সামনেই রয়েছে একুশে জুলাই। তাই বীরভূম এবার ঋত শিবিরের জন্য ২৫ থেকে ৩০ হাজার কর্মী নিয়ে যাবেন বলে দাবি করেন বীরভূম জেলা সভাপতি।
- TV9 Bangla
- Updated on: Jul 14, 2026
- 11:46 pm
Anubrata Mondal: গ্রেফতারির ভয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সদ্য ‘ভাল তৃণমূলী’ অনুব্রত
Anubrata Mondal High Court: মামলার মূল অভিযোগকারী বোলপুরের ত্রিসুলাপট্টির বাসিন্দা শুভেন্দু মণ্ডল। পেশায় ব্যবসায়ী শুভেন্দু দীর্ঘ ৩৫ বছর ধরে ওই এলাকায় ইটের ব্যবসা চালাচ্ছেন। তাঁর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরপরই তাঁর ওপর তীব্র রাজনৈতিক প্রতিহিংসামূলক আক্রমণ নামিয়ে আনা হয়।
- TV9 Bangla
- Updated on: Jul 14, 2026
- 3:14 pm
Sandipan on Anubrata: ঋত তৃণমূলে জেলখাটা কেষ্ট-বালু, কেন নিলেন বোঝালেন সন্দীপন
Sandipan saha: সন্দীপন বলেন, "অনুব্রত দক্ষ সংগঠক। তার বিরুদ্ধে চার্জ গঠন হয়নি। তাঁকে নিতে অসুবিধা কী? বীরভূমে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন। তিনি আমাদের সঙ্গে থাকবেন পথ চলবেন স্বাভাবিক।" আর জ্যোতিপ্রিয়র ব্যাপারে বললেন, "জ্যোতিপ্রিয়কে স্টেট কমিটিতে নেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয় বা আইনি ব্যাপার থাকলে ভেবে দেখব। এখনও চার্জ গঠন হয়নি।"
- TV9 Bangla
- Updated on: Jul 12, 2026
- 2:00 pm