AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Adhir Chowdhury: অধীর দাঁড়ালে তাঁকে সাহায্য করবেন স্বয়ং হুমায়ুন?

Adhir Chowdhury: অধীর দাঁড়ালে তাঁকে সাহায্য করবেন স্বয়ং হুমায়ুন?

TV9 Bangla Digital

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Mar 19, 2026 | 6:39 AM

Share

তিনি এবার বললেন, বহরমপুরে যদি অধীর চৌধুরি দাঁড়ান তাঁকে নাকি জেতাতে সাহায্য করবেন খোদ হুমায়ুন। বস্তুত, তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে এই হুমায়ুনকে। পরবর্তীতে তিনি জনতা উন্নয়ন নামে একটি দল খুলেছেন। তাঁর দলও এবার ভোটে লড়ছে। 

আড়াই দশক সংসদের অলিন্দে দেখা গিয়েছে তাঁকে। লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্বও পালন করেছেন। তা বলে বিধানসভার অন্দরে যে তাঁকে দেখা যায়নি, এমনটা নয়। তবে তা ২৬ বছর আগে। আর ২৬ বছর পর ফের বিধানসভা ভোটে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ছে। সত্যিই কি বিধানসভা ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী? প্রার্থী হলে কোনও আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন? আড়াই দশক লোকসভার সাংসদ থাকা অধীরকে নিয়ে কী ভাবছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব? এই জল্পনার মধ্যেই এবার মুখ খুললেন ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর। তিনি এবার বললেন, বহরমপুরে যদি অধীর চৌধুরি দাঁড়ান তাঁকে নাকি জেতাতে সাহায্য করবেন খোদ হুমায়ুন। বস্তুত, তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে এই হুমায়ুনকে। পরবর্তীতে তিনি জনতা উন্নয়ন নামে একটি দল খুলেছেন। তাঁর দলও এবার ভোটে লড়ছে।

Follow Us