Birbhum: খুনের মামলায় সিভিক ভলান্টিয়রকে ৬ বছরের জেল

Birbhum: বছর কয়েক আগে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় পুকুরপাড়ে এক ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির বিবাদ হয়। ঝগড়া চলাকালীন হাতাহাতিও শুরু হয়।

Birbhum: খুনের মামলায় সিভিক ভলান্টিয়রকে ৬ বছরের জেল
সিউড়ি আদালতImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 01, 2024 | 11:19 AM

বীরভূম:  সিউড়ি থানার এক সিভিক ভলেন্টিয়র খুনের মামলায় দোষী সাব্যস্ত। খুনের দায়ে  গুরুদাস দাস নামে ওই সিভিক ভলান্টিয়রকে একটি খুনের মামলায় ৬ বছরের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা ঘোষণা করল সিউড়ির জেলা আদালত। গত বুধবার ওই সিভিক ভলেন্টিয়রকে আদালতের তরফ থেকে দোষী সাব্যস্ত করা হয় এবং বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হল।

আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,  বছর কয়েক আগে কড়িধ্যা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় পুকুরপাড়ে এক ব্যক্তির সঙ্গে ওই ব্যক্তির বিবাদ হয়। ঝগড়া চলাকালীন হাতাহাতিও শুরু হয়। সেই বিবাদের ঘটনায় ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত হওয়া সিভিক ভলেন্টিয়র ঠেলে ফেলে দিয়েছিলেন।

যে ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল এবং তারই মামলা চলছিল এতদিন ধরে। এবার ওই সিভিক ভলেন্টিয়ারকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করলো আদালত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি কয়েক বছর আগে। সামান্য একটি বিষয় নিয়ে রাস্তার মাঝেই ঝামেলা হয়েছিল। আর তার থেকেই কথা কাটাকাটি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছন, কথার ফাঁকেই ওই ব্যক্তিকে ধাক্কা মেরেছিলেন সিভিক ভলান্টিয়র। কিন্তু ধাক্কা লাগায় পড়ে যান ওই ব্যক্তি। তাতে মৃত্যু হয়। পরিবারের তরফ থেকে দায়ের করা হয় অভিযোগ। তার ভিত্তিতেই গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়রকে।

Follow Us