Katwa News: পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন মিঠুনরা, জাল টানতেই যা উঠে এল, সব ফেলে পালিয়ে গেলেন তাঁরা

এই প্রসঙ্গে বিজেপি নেতা সূর্যদেব ঘোষ বলেন, "এই অঞ্চলে ভোট পরবর্তী হিংসার জন্য প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে রাখা হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। বিজেপি সরকার গড়তেই ভয়ে সবকিছু পুকুরে জলে ফেলে রেখে গেছে।"

Katwa News: পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন মিঠুনরা, জাল টানতেই যা উঠে এল, সব ফেলে পালিয়ে গেলেন তাঁরা
কাটোয়া: মাছ ধরতে ফেলেছিলেন জাল। কিন্তু সেখানে মাছের বদলে যা উঠল তা দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় সকলের। কারণ, মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলতেই উঠে এলো সকেট বোমা। আর তারপর জাল ফেলে মাছ ধরা ছেড়ে ভয়ে পালিয়ে গেল ওই মাছ ধরতে আসা মানুষজন। কাটোয়া দু'নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের বাকশা গ্রামের বন পুকুরের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ ভোট পরবর্তী হিংসার জন্য মজুত করে রাখা হয়েছিল এই সকেট বোমা গুলি। আর সরকার পরিবর্তন হতেই বোমা গুলি পুকুরে জলে ফেলে দেওয়া হয়। জানা গেছে আজ দুপুরে মাছ ধরার উদ্দেশ্যে কয়েকজন এই পুকুরে জাল ফেলতেই বেশ কয়েকটি লোহার ভারী বস্তু তারা জালে দেখতে পায়। জল থেকে জাল তুলতেই দেখা যায় জালে সকেট বোমা। প্রাথমিক অনুমান বেশ কিছু সকেট বোমা জলে ফেলে রাখা হয়েছে পাশাপাশি রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র। এই প্রসঙ্গে বিজেপি নেতা সূর্যদেব ঘোষ বলেন এই অঞ্চলে ভোট পরবর্তী হিংসার জন্য প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা মজুদ করে রাখা হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। বিজেপি সরকার গড়তেই ভয়ে সবকিছু পুকুরে জলে ফেলে রেখে গেছে। বোমা উদ্ধার Image Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 27, 2026 | 5:59 PM

কাটোয়া: মাছ ধরতে ফেলেছিলেন জাল। কিন্তু সেখানে মাছের বদলে যা উঠল তা দেখে কার্যত চোখ কপালে ওঠার জোগাড় সকলের। কারণ, মাছ ধরার জন্য পুকুরে জাল ফেলতেই উঠে এলো সকেট বোমা। আর তারপর জাল ফেলে মাছ ধরা ছেড়ে ভয়ে পালিয়ে গেল ওই মাছ ধরতে আসা মানুষজন। কাটোয়া দু’নম্বর ব্লকের শ্রীবাটি অঞ্চলের বাকশা গ্রামের বন পুকুরের ঘটনা। ঘটনায় চাঞ্চল্য। অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জন্যই মজুত করে রাখা হয়েছিল এই সকেট বোমাগুলি। আর সরকার পরিবর্তন হতেই বোমা গুলি পুকুরে জলে ফেলে দেওয়া হয় নষ্ট করার জন্য।

জানা গেছে, শনিবার দুপুরে মাছ ধরার উদ্দেশে কয়েকজন এই পুকুরে জাল ফেলতেই বেশ কয়েকটি লোহার ভারী বস্তু তারা জালে দেখতে পায়। জল থেকে জাল তুলতেই দেখা যায় জালে সকেট বোমা। প্রাথমিক অনুমান বেশ কিছু সকেট বোমা জলে ফেলে রাখা হয়েছে পাশাপাশি রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র।

এই প্রসঙ্গে বিজেপি নেতা সূর্যদেব ঘোষ বলেন, “এই অঞ্চলে ভোট পরবর্তী হিংসার জন্য প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করে রাখা হয়েছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। বিজেপি সরকার গড়তেই ভয়ে সবকিছু পুকুরে জলে ফেলে রেখে গেছে।”

 

Follow Us