সোমবার বিধানসভায় পেশ হবে চারটি বিল। সেগুলি হল অনগ্রসর শ্রেণি কমিশন সংশোধনী বিল, তোলাবাজি ও গুন্ডা দমন সংক্রান্ত দু’টি বিল এবং ওবিসি সংরক্ষণ সংশোধনী বিল। আজ অভিন্ন দেওয়ানি বিধি বিলও পেশ করার কথা ছিল। কিন্তু, বিল পেশ হবে না বলেই জানা গিয়েছে। এদিকে, পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল। শামস ফিরহাদ ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এদিকে, প্রবল বৃষ্টিতে দুর্যোগ পরিস্থিতি উত্তরবঙ্গে। পাহাড়ে ধস নামছে। বেড়েছে কয়েকটি নদীর জলস্তর। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই জানা গিয়েছে। দিনভর খবরের আপডেট পেতে চোখ রাখুন টিভি৯ বাংলার লাইভ আপডেটে।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
29 Jun 2026 06:32 PM (IST)
UCC Bill: বাংলায় UCC চালু হবেই, প্রাচীন জনজাতি এর আওতাভুক্ত হবেন না: শুভেন্দু
ক্ষমতায় এলে বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু হবে। বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে জানিয়েছিল বিজেপি।
ক্ষমতায় এসেই তা নিয়ে উদ্যোগী হয় শুভেন্দু-সরকার। সোমবার বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশ করা হতে পারে বলে জল্পনা বেড়েছিল।
তবে এদিন একাধিক বিল পেশ হলেও ইউসিসি বিল পেশ করেনি শাসকদল।
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় জানালেন, বিলটি নিয়ে সুপারিশের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
তবে তিনি স্পষ্ট করে দিলেন, বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই। এই বিলের আওতার বাইরে কারা থাকবেন, তাও এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন সংক্রান্ত ভাবনা ছিল না বিলে।
আগের সরকার বিল নিয়ে কোনও আলোচনা করেনি।
সামাজিক সমীক্ষা না করেই বিলে সংশোধনী এনেছিল তৃণমূল সরকার।
অনগ্রসর শ্রেণী যাতে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই বিল আনা হয়েছে।
বিলের স্বপক্ষে বিধায়ক অরিজিৎ বক্সীর মন্তব্য
সময় মাত্র ১৩ মিনিট। কিন্তু ১৪ বছরের যুদ্ধের ইতিহাস। বুদ্ধিজীবী সুলভ মিথ্যাচারের দুর্দান্ত উদাহরণ হতে পারে আইনজগতের ও সংসদের সামনে। প্রাতিষ্ঠানিক দুর্নীতিরও কালো অধ্যায়, যাঁর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী লড়াই শুরু করেছেন।
সুপ্রিম কোর্ট প্রত্যেকটা রাজ্যে এই অনগ্রসর শ্রেণির চিহ্নিত করার জন্য ট্রাইব্যুনাল বা কমিশন গঠনের নির্দেশ দেন।
নির্দেশ অনুযায়ী ১৯৯৩ সালে পশ্চিমবঙ্গে গঠিত হয় West Bengal commission for Bachward classes কমিশন।
কমিশন গঠিত হওয়ার পর ১৯৯৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সর্বমোট ৬৬টি কমিউনিটিকে পশ্চিমবঙ্গকে ওবিসিকে তালিকাভুক্ত করার যোগ্য হিসেবে চিহ্নিত করে। যার মধ্যে ৫৪টি কমিউনিটি হিন্দু, ১২টি মুসলিম।
২০১১ বিধানসভা নির্বাচনের আগে ২০১০ সালে ফেব্রুয়ারি ৮ বুদ্ধদেব ঘোষণা করেন, সরকারি চাকরিতে মুসলিমদের ১০ শতাংশ সংরক্ষণ দেবে।
29 Jun 2026 11:02 AM (IST)
ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পুলকার
ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা। আহত ৩ স্কুল পড়ুয়া। পুলকারের চালকও আহত। পুলিশ সূত্রে খবর, রেড রোডের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি এসে JN আইল্যান্ডের কাছে পার্কস্ট্রিটগামী পুলকারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় পুলকারেরে ভিতরে বেশ কয়েকজন স্কুল পড়ুয়া ছিল বলেই পুলিশ সূত্রে খবর। প্রাইভেট গাড়িটিকে আটক করেছে পুলিশ।
গ্রেফতার কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল। গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শামস ইকবাল এবং তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের নামে থানায় অভিযোগ দায়ের করেন মেটিয়াব্রুজ থানা এলাকার বাসিন্দা মহম্মদ শাদাব।
২০২৩ সালের মাঝামাঝি সময়ে অভিযোগকারী এবং তাঁর পরিবারের সদস্যদের আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখিয়ে, খুনের হুমকি দিয়ে ৭০ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তোলাবাজি, হুমকি, অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
কয়েক বছর আগে কলকাতা পুরসভায় ফেরারি গাড়ি এনে বিতর্কে জড়িয়েছিল এই কাউন্সিলর।